নিবন্ধন পেতে যাচ্ছে তারেকের আমজনতার দল!

দলটির নিবন্ধন পাওয়ার বিষয়টি নির্বাচন কমিশন নিশ্চিত করেছে বলে জানান সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনে বসা আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান।

নয়া দিগন্ত অনলাইন
প্রজাপতি প্রতীক চেয়েছে ‘আমজনতার দল’
প্রজাপতি প্রতীক চেয়েছে ‘আমজনতার দল’ |বিবিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল।

দলটির নিবন্ধন পাওয়ার বিষয়টি নির্বাচন কমিশন নিশ্চিত করেছে বলে জানান সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনে বসা আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের তারেক রহমান বলেন, ‘আমজনতার দল নিবন্ধন পেতে যাচ্ছে এমন খবর দেখার পর নির্বাচন কমিশনে আসেন তিনি। এরপর কমিশনের সিনিয়র সচিব তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।’

তিনি জানান, তারা দলের প্রতীক হিসেবে প্রজাপতি মার্কা চেয়েছেন।

উল্লেখ্য, ‘আমজনতার দল’ নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর ৯ নভেম্বর রাতে অনশন ভাঙেন তারেক। বিবিসি