জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকালের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এনসিপি
এনসিপি |ইন্টারনেট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টার এই সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকালের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।