ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিন-দুপুরে প্রকাশ্যে এ ধরনের হামলায় দেশের নাগরিকের জানমালের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি।
এ ঘৃণ্য হামলার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। সেইসাথে নিরাপদ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সরকারের সহযোগিতা থাকা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দোয়া করি, আল্লাহ তা’আলা ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করুন।



