জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

আলোচিত ‘১০ নম্বর জার্সি’ পরে ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ |সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচিত হয়েছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার সময় সেই একই জার্সি পরে আলোচনায় এলেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন এনসিপির নির্বাচিতরা। এ সময় শপথ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে জয়ী হয়েছেন।

এদিন সকাল পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বিএনপি এবং দ্বিতীয় ধাপে দুপুর ১২টার কিছু পরে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের এমপিরা।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হয়।

এছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।