তারেক রহমানের সাথে কবি-সাহিত্যিক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিক প্রতিনিধি দল
তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিক প্রতিনিধি দল |সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবীর খান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন প্রতিনিধিত্ব করেন।

সূত্র : বাসস