মোহাম্মদ সেলিম উদ্দিন

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই ফয়সালা হবে

সেলিম উদ্দিন বলেন, ইসলামে মানবকল্যাণ শুধু সামাজিক দায়িত্ব নয় বরং ইবাদত ও ঈমানের অপরিহার্য অংশ। কোরআন ও সুন্নাহর আলোকে মানুষের সেবা, অসহায়দের সাহায্য ও সৃষ্টির প্রতি দয়াই হলো প্রকৃত মানবকল্যাণ। ইসলামে সামাজিক কল্যাণের মূল লক্ষ্য হলো মানবিক মর্যাদা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা নিশ্চিত করা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
ঢাকা মহানগরী উত্তরের ব্লাড বিভাগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম উদ্দিন
ঢাকা মহানগরী উত্তরের ব্লাড বিভাগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম উদ্দিন |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে বিষয়টির ফয়সালা রাজপথেই হবে।’

শুক্রবার (১ মে) বারিধারা মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তরের ব্লাড বিভাগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ইসলামে মানবকল্যাণ শুধু সামাজিক দায়িত্ব নয় বরং ইবাদত ও ঈমানের অপরিহার্য অংশ। কোরআন ও সুন্নাহর আলোকে মানুষের সেবা, অসহায়দের সাহায্য ও সৃষ্টির প্রতি দয়াই হলো প্রকৃত মানবকল্যাণ। ইসলামে সামাজিক কল্যাণের মূল লক্ষ্য হলো মানবিক মর্যাদা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। ইয়াতিম প্রতিপালন, বিধবা ও অসহায়দের সাহায্য করা, ক্ষুধার্তকে খাদ্যদান এবং রোগীর সেবা করা ইসলামের অন্যতম প্রধান শিক্ষা। মানবজাতির উন্নতি, মুক্তি ও কল্যাণের জন্য কোরআন-সুন্নাহ নির্ভর শিক্ষার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে, যা মানুষকে মনুষ্যত্ব ও নৈতিকতা উদ্বুদ্ধ করে। মূলত, ইসলামের দৃষ্টিতে মানুষের কল্যাণে কাজ করা মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এবং এর মাধ্যমে পৃথিবীতে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। তিনি বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে সরকার, রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। কিন্তু সরকারের নেতিবাচক ও উড়ণচণ্ডী মানসিকতার কারণেই আমাদের এ মহান অর্জন এখন ব্যর্থ হতে চলেছে। মূলত, ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু আত্মসচেতন জনতা তাদের সে স্বপ্নবিলাস কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করবে। তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বিষয়টি রাজপথেই ফয়সালা করা হবে।

মহানগরীর ব্লাড বিভাগের পরিচালক টি আই রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের অফিস সেক্রেটারি বিশিষ্ট ভাসকুলার সার্জন ডা. এ কে এম জিয়াউল হক, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম জুয়েল।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারী ও আব্দুল মোতালেব। হাফেজ আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে সঙ্গীত পরিবেশ করেন সসাকের সাবেক পরিচালক রাশেদুল ইসলাম।

সম্মেলনে নয়টি জোনের নয়জন স্বেচ্ছাসেবককে বেস্ট ব্লাড হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি