হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন রিজভী

চিকিৎসা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল থেকে বাসায় ফিরছেন; জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি গত সপ্তাহে ভর্তি ছিলেন।

অনলাইন প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |ফাইল ছবি

চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাই আজ সোমবার দুপুরে বাসায় ফিরবেন তিনি।

জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে গত সোমবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার তাকে হাসপাতালে দেখতে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বাসায় যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।