র‌্যালির পরিবর্তে মঙ্গলবার খাল-নর্দমা পরিষ্কার করবে বিএনপি

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

অনলাইন প্রতিবেদক
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী |সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার র‌্যালির পরিবর্তে ঢাকায় খাল ও নর্দমা পরিষ্কার করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচির মধ্যে কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে ঢাকায় আগামীকাল র‌্যালি কর্মসূচি বাতিল করে উত্তর এবং দক্ষিণ বিএনপি তাদের এলাকায় যত খাল-নর্দমা রয়েছে, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করবে।’

রিজভী বলেন, ‘র‌্যালির কারণে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়। এই দুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকাল র‌্যালির কর্মসূচি বাদ দিয়েছি। বাদ দিয়ে এখন খাল, নদী, নালা সেগুলো পরিষ্কার করবে।’