ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার সদস্যদের সাথে সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধিদল।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসায় যায় দলটির প্রতিনিধিদল।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছে প্রতিনিধিদলটি।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যরা।



