আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৬ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ছয় প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
ছয় প্রার্থী হলেন ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহ, ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ এবং ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার।
মনোনয়নপত্র যাছাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা (ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) কবির আহমেদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকারসহ নিজ-নিজ আসনের কর্মী ও সমর্থকরা।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনিক কর্মকর্তরা উপস্থিত ছিলেন।



