জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।


