জামায়াত আমিরের নেতৃত্বে দুই সদস্যর প্রতিনিধি দল যমুনায়

আজ শনিবার রাত ৮টা ৪ মিনিটে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অনলাইন প্রতিবেদক
দলের আমিরের নেতৃত্বে জামায়াতের দুই সদস্যর প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে
দলের আমিরের নেতৃত্বে জামায়াতের দুই সদস্যর প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের জন্য তার যমুনায় প্রবেশ করেছে।

আজ শনিবার রাত ৮টা ৪ মিনিটে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে গতকাল ড. ইউনূসের পদত্যাগের ইস্যুতে আলোচনা শুরু হলে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

এদিকে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তারা সেখানে পৌঁছান।