রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিমূলক : জামায়াত

‘জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে-তা এখনো ঠিক হয়নি।’

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত
জামায়াত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তা গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার এ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ার বলেন, ‘জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে-তা এখনো ঠিক হয়নি।’

তিনি বলেন, ‘এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।’