দেশের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো: জয়নাল আবেদীন বলেছেন, ইসলাম, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় ঐক্যবদ্ধ থাকুন। সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে, গণমানুষের পক্ষে, পরিবর্তনের পক্ষে থাকুন।
তিনি বলেন, ‘একটি ন্যায়-নিষ্ঠ সমাজ গঠনে সকলেরই দায়বদ্ধতা আছে কিন্তু পেশাজীবীদের দায়িত্ব অনেক বেশি। পেশাজীবীরা যেকোনো পরিবর্তন চাইলে সেটা অতি দ্রুত ফলপ্রসূ হবে কারণ সমাজে পেশাজীবীদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে।’
শনিবার (৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি মাস্টার মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেনের পরিচালনায় এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষাবিদ উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাস্টার নুরুল ইসলাম, জেলা সহ-সভাপতি সাঈদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আমির মাস্টার আবুল হোসেন, সেক্রেটারি ইমরান আহমদ, সাংবাদিক মঞ্জুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



