ঢাকায় ফিরছে মানুষ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যমুনা সেতু পূর্ব টোল প্লাজা
যমুনা সেতু পূর্ব টোল প্লাজা |সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছে।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গেল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।

অন্যদিকে ঢাকাগামী ৩০ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে যানবাহনের ব্যাপক চাপ ও ধীরগতি রয়েছে। এর ফলে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যানবাহনের চাপ কিছুটা বেশি।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।