জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

আগামী এক বছর জাতিসঙ্ঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |সংগৃহীত

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আগামী এক বছর জাতিসঙ্ঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।