সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের গণবিজ্ঞপ্তি

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালকদের বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দেশনাবলী অনুসরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালকদের বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দেশনাবলী অনুসরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিম্নলিখিত নির্দেশনাগুলো বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

১. মতিঝিল শাপলা চত্বরস্থ অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

২. শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা ইউবিএল প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।

৩. দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

৪. হানিফ ফ্লাইওভার হতে আগত গাড়িগুলো জিরো পয়েন্ট হতে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া কিংবা ডান দিকে ইউবিএল ক্রসিং → দৈনিক বাংলা শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট ইউবিএল ক্রসিং নাইটিঙ্গেল ক্রসিং ফকিরাপুল ক্রসিং ইত্তেফাক হয়ে চলাচল করবে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপরোল্লিখিত রাস্তাগুলো পরিহার করে অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাগুলোতে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে। বাসস