বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা, ঢাকায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো: বদরুদ্দোজা শুভ ও ঢাকার বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো: আল মামুন।
এছাড়া সাধারণ সভায় বাংলাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বিদায়ী প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এস এম জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির মহাসচিব ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ।
সাধারণ সভার আলোচনার উদ্ধৃতি দিয়ে সমিতির মহাসচিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত নিজেদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পরস্পর ভালোবাসা ও সমিতির কর্মকাণ্ড আরো গতিশীল ও শক্তিশালী করার মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো। সভায় ৭৯ জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
আগামী দিনে সমিতির কর্মকাণ্ডে গতিশীলতা আনাসহ যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কল্যাণকামী কার্যনির্বাহী গঠন করার প্রত্যয় ব্যক্ত সভায় করা হয়েছে বলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



