ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্ক করল সংসদ সচিবালয়

‘ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল |সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ খোলাসহ কিছু ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এসব ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর সাথে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।’

এতে আরো বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লিখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং ওই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন।

উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাসস