প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার। বাসস



