সংসদ সচিবালয় কমিশন গঠিত

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ |সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে।

কমিশনের অন্য সদস্যরা হলেন–প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো: শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গেজেটে উল্লেখ করা হয়, ‘জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী উল্লিখিত সদস্যদের সমন্বয়ে সংসদ সচিবালয় কমিশন গঠন করা হলো।’ বাসস