পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

নয়া দিগন্ত অনলাইন
মো: কোহিনূর মিয়া
মো: কোহিনূর মিয়া |সংগৃহীত

পুলিশের চাকরি হারানো মো: কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেয়ার কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সূত্র : বাসস