এমপি জয়নুল আবেদীন

ফ্যাসিস্ট আমলে নানা প্রতিকূলতার মধ্যেও নয়া দিগন্ত সাহসী ভূমিকা রেখেছে

‘একটি আদর্শ সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ রক্ষায় নয়া দিগন্তের কর্মীদের আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জুরাইনে খন্দকার রোডে অবস্থিত নয়া দিগন্ত প্রেস পরিদর্শনে এমপি সৈয়দ জয়নুল আবেদীন
রাজধানীর জুরাইনে খন্দকার রোডে অবস্থিত নয়া দিগন্ত প্রেস পরিদর্শনে এমপি সৈয়দ জয়নুল আবেদীন |নয়া দিগন্ত

রাজধানীর জুরাইনে খন্দকার রোডে অবস্থিত নয়া দিগন্ত প্রেস পরিদর্শন করে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, নয়া দিগন্তের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সতেরো বছর নানা প্রতিকূলতার মধ্যেও অত্যন্ত কষ্ট করে পত্রিকাটি টিকিয়ে রেখেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে নয়া দিগন্তের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটির ভূমিকা আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২২ মে) বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা পরিদর্শনের ধারাবাহিকতায় রুটিন কার্যক্রমের অংশ হিসেবে তিনি এ পরিদর্শনে অংশ নিয়ে এসব কথা বলেন।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ রক্ষায় নয়া দিগন্তের কর্মীদের আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

Naya Diganta Press 2


এ সময় এমপি সৈয়দ জয়নুল আবেদীন প্রেসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো: আজহারুল ইসলাম, সমাজসেবক ও শ্যামপুর দক্ষিণ থানা আমির কামরুল আহসান, শ্যামপুর থানার যুব বিভাগের সভাপতি মো: ইমরান হোসাইন, দিগন্ত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের এসিস্ট্যান্ট ম্যানেজার মোশারফ হোসেন, প্রোডাকশন এক্সিকিউটিভ মশিউর রহমান, মেশিনম্যান আব্দুল বাতেন, টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।