অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তারা হলেন মো: মামুনুর রশীদ ভূঞা ও আবু সাঈদ মো: কামরুজ্জামান।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো: মামুনুর রশীদ ভূঞাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো: কামরুজ্জামানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।



