রাজধানীর জাহাঙ্গীর গেটে গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ, নৌ ও সেনা বাহিনীর সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে এ দৃশ্য দেখা যায়।
এ সময় সেখানে কর্তব্যরত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর গাড়িতে উঠতে গেলে একটু দূরে থাকা এক পুলিশ সদস্যকে ডাকেন প্রধানমন্ত্রী। পুলিশ সদস্য দৌড়ে এসে তাকে স্যালুট দেন এবং হ্যান্ডশেক করেন। পরে প্রধানমন্ত্রী ওই পুলিশ সদস্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন।



