প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নয়া দিগন্ত অনলাইন
তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |ইন্টারনেট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে আজ সচিবালয়ে নিজ দফতরে দ্বিতীয় দিনের মতো দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।

সূত্র : বাসস