সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী যখন নিজের আসনে বসেছিলেন, তখন সংসদ সদস্যরা তার সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী হাসিমুখে সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

নয়া দিগন্ত অনলাইন
নিজের আসনে বসে ভোটগ্রহণ দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজের আসনে বসে ভোটগ্রহণ দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান |বাসস

ভোটের শুরু থেকে এক ঘণ্টার অধিক সময় ধরে সংসদ কক্ষে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী যখন নিজের আসনে বসেছিলেন, তখন সংসদ সদস্যরা তার সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী হাসিমুখে সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী বিকেল ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে যান। সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নেন।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো: সুজাদ্দৌলা, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক প্রমুখ কর্মকর্তারা সাংবাদিক গ্যালারিতে এসে ভোটগ্রহণ প্রক্রিয়া অবলোকন এবং সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।

সূত্র : বাসস