প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বপ্নপূরণ হলো দৃষ্টিহীন নূরজাহান বেগমের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এ আয়োজনেই প্রধানমন্ত্রীর সাথে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম
প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম |সংগৃহীত

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না।

তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তার সাথে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন।

এরপরও শনিবার (৩০ মে) নূরজাহান বেগমের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি।

কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান।

তিনি জানান, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এ আয়োজনেই প্রধানমন্ত্রীর সাথে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়।

এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই তার।

সূত্র : বাসস