বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বিজিবি

‘সঙ্কট নিরসনে বিজিবি’র বান্দরবান সেক্টর সদরদফতরের সদস্যরা দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবি সদস্যরা নিরলস প্রচেষ্টা চালিয়ে সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে বান্দরবানের সাথে আন্তঃযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেন। ফলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।’

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বিজিবি
বান্দরবানে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বিজিবি |নয়া দিগন্ত

বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক দিনের টানা অতিবৃষ্টির ফলে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে বান্দরবান জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলার বিশেষ করে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে এবং ধ্বংসাবশেষ জমে মূল সড়ক অবরুদ্ধ হয়ে জনসাধারণ চরম দুর্ভোগে পড়ে।

এতে আরো বলা হয়, সঙ্কট নিরসনে বিজিবি’র বান্দরবান সেক্টর সদরদফতরের সদস্যরা দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবি সদস্যরা নিরলস প্রচেষ্টা চালিয়ে সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে বান্দরবানের সাথে আন্তঃযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেন। ফলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।

এছাড়াও গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি মেরামতের কাজেও বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত সহায়তা প্রদান করছেন। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করার লক্ষ্যে এই যৌথ কার্যক্রম অব্যাহত রয়েছে।