রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইসির নবম কমিশন সভা ৭ আগস্ট বৃহস্পতিবার, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে (কক্ষ নং-৩১৪) অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচি হলো- (ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং (খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ। সূত্র : বাসস



