প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিক্যাল অফিসার পদে নিয়োগ পেলেন ডা: আমান উল্লাহ

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ
ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ |সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মেডিক্যাল অফিসার ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিক্যাল অফিসার পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিক্যাল অফিসার পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।