জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
শনিবার (২৮ মার্চ) এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে এবং প্রশাসনিক দক্ষতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের সম্পর্কে স্মৃতিচারণ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শ্রদ্ধেয় হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদ ও সংসদ অভিভাবকই নন, তিনি আমাদের দেশের ফুটবল অঙ্গনের এক কিংবদন্তি। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। তিনি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তার সহধর্মিণী হিসেবে দিলারা হাফিজ প্রতিটি চড়াই-উতরাইয়ে তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এই শোকাবহ মুহূর্তে আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
প্রতিমন্ত্রী মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাসস



