জাতীয় সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন |ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ ও পাসের লক্ষ্যে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

সূত্র : বাসস