জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে রাজধানীর ১৬ স্থানে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনলাইন প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত শনিবার (৩০ মে) রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতি বছরের মতো এবারো মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।