অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পদের এই বিবরণী প্রকাশ করা হয়।
বিবরণী অনুযায়ী, গত এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ এক কোটি ৬১ লাখ চার হাজার ৩৯২ টাকা বেড়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের সময় তার মোট সম্পদ ছিল ১৪ কোটির চেয়ে সামান্য বেশি। আর এখন তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি। এর মধ্যে তার মোট আর্থিক সম্পদ অর্থাৎ নগদ অর্থ আছে ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা।
সেই বিবরণী অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদের মালিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, এরপরেই সম্পদের দিক থেকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।



