ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন আইটি বিশেষজ্ঞ মো: সাঈদুর রহমান ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের।
রোববার রাজধানীর নাবিস্কো এলাকার একটি অভিজাত রেস্তোরাঁ আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এতে ঢাকায় অবস্থানরত ফুলবাড়ীয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি শায়খুল সাকিব, সহকারী সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মো: রাজিবুল হাসান, কোষাদক্ষ মো: এনামুল হক, দফতর সম্পাদক আবু হাসানাত, আইন সম্পাদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক কাজিম ফরহাদ, সমাজ সেবা সম্পাদক মো: সুরুজ্জামান ও ছাত্র কল্যাণ সম্পাদক মো: রেজাউল করিম।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৬ আসনের এমপি কামরুল হাসান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীয়া উপজেলা নানান দিক থেকে সম্ভাবনাময়। কর্মের তাগিদে এই উপজেলার লাখো মানুষ ঢাকা শহরে বসবাস করেন। তাদের মাঝে সম্পর্ক বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এলাকার প্রয়োজনে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে এই ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম।
তিনি নবগঠিত কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানান।
কমিটি গঠন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যাংকার মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী এবং সংগঠক মোতাসিম বিল্লাহ, আইনজীবী রেজাউল করিম প্রমুখ।



