ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত উপ-সচিব মর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) কাজী সালেহ মুস্তানজির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাদেকুর রহমান।
সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দু’জনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ২০২৬ সালের ১ জুন থেকে এ আদেশ কার্যকর হবে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। বাসস



