ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮৮ জন

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৬৫ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৪ দশনিক ৮ শতাংশ নারী।

নয়া দিগন্ত অনলাইন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। একই সময়ে দেশে ৪৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৬৫ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৪ দশনিক ৮ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।