রাজধানীর লালবাগে নির্মাণাধীন ভবনের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

‘সন্ধ্যার দিকে আমরা খবর পেয়ে লালবাগের ডুরি আঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
লালবাগ থানা
লালবাগ থানা |সংগৃহীত

রাজধানীর লালবাগ থানাধীন ডুরি আঙ্গুল লেন এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মো: মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, সন্ধ্যার দিকে আমরা খবর পেয়ে লালবাগের ডুরি আঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত মাইনুদ্দিন রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের পাশে একটি বাড়ির মালিক ও অবিবাহিত ছিলেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ রয়েছে। আমাদের ধারণা কে বা কারা তাকে হত্যা করে ওইখানে রেখে গেছে তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত মাইনুদ্দিন লালবাগের ডুরি আঙ্গুল লেনের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।