রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৪৯৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে চারটি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, তিনটি ক্যাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭টি বাস, ৩৬টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮টি বাস, ১৪টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২২২টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৮ সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৯টি বাস, দু’টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৯০টি গাড়ি ডাম্পিং ও ১৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস



