কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকায় দেশটির দূতাবাসে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপিও উপস্থিত ছিলেন।



