৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ১৬২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এসব চাকরি প্রত্যাশীকে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১ জুন সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়-বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে প্রার্থীদের যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারি কমিশনার ২৪ জন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে সাতজন, নিরীক্ষা ও হিসাব একজন, কর ক্যাডারে চারজন, শুল্ক ও আবগারি ক্যাডারে তিনজন, সমবায় ক্যাডারে তিনজন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে একজন, তথ্য ক্যাডারে একজন, খাদ্য ক্যাডারে তিনজন, পরিসংখ্যান ক্যাডারে একজন, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ৩তিনজন, সড়ক ও জনপথ ক্যাডারে একজন, তথ্য (সহকার বেতার প্রকৌশলী) ক্যাডারে চারজন, জনস্বাস্থ্য প্রকৌশলী দু’জন, মৎস্য ক্যাডারে পাঁচজন, পশুসম্পদ ক্যাডারে ভেটেরিনারি সাতজন ও হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা তিনজন, কৃষি ক্যাডারে ১৫ জন, স্বাস্থ্য (ডেন্টাল) চারজন, খাদ্য (সহকারী রক্ষণ প্রকৌশলী) দু’জন, গণপূর্ত একজন, সাধারণ শিক্ষা (প্রভাষক-বাংলা) চারজন, ইংরেজি আটজন, রাষ্ট্রবিজ্ঞান একজন, দর্শন তিনজন, অর্থনীতি তিনজন, প্রাণিবিদ্যা তিনজন, ইতিহাস একজন, সমাজকল্যাণ একজন, রসায়ন চারজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পাঁচজন, পদার্থবিদ্যা ছয়জন, উদ্ভিদবিদ্যা ছয়জন, সমাজবিজ্ঞান পাঁচজন, গণিত একজন, ভূগোল একজন, হিসাব বিজ্ঞান তিনজন, ব্যবস্থাপনা আটজন, পরিসংখ্যান একজন এবং কারিগরি শিক্ষায় দু’জন নিয়োগ পেয়েছেন। বাসস



