আটক লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের নামে মামলা হচ্ছে

‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হচ্ছে। শাহবাগ থানায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
আটক লতিফ সিদ্দিকী
আটক লতিফ সিদ্দিকী |সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হচ্ছে। শাহবাগ থানায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

আটকদের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী-জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আসলে রাজনৈতিক পরিচয় দেখে তাদের আসামি করছি না। তাদের মোবাইলে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার তথ্যপ্রমাণ পেয়েছি। সেই অনুযায়ী তাদের নামে মামলা হবে।’