মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, ২৫ জুন দুদক সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত মঙ্গলবার (২৪ জুন) এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।



