প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলেন।
তিনি বলেন, ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে কিভাবে কাজ করবে সরকার, সেই বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন ইনভেস্টমেন্ট নিয়ে কিভাবে কাজ করবে সে বিষয় উঠে এসেছে।’
অর্থমন্ত্রী জানান, আগামীর উন্নয়ন ও জ্বালানি সংকটসহ যেসব বিষয় নিয়ে চাপ সৃষ্টি হয়েছে সেটি থেকে বের হতে বাজেট সহায়তায় সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।
এছাড়া অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কিভাবে সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের সাথে বিনিয়োগবান্ধব হওয়ার যে প্রক্রিয়া সে বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। সমস্যা চিহ্নিত করে সমাধান করার বিষয়ে আলোচনা হয়েছে। নতুন প্রজেক্টের বাইরে সরকারি যেসব প্রজেক্ট বন্ধ হয়েছে সেগুলো চালুর বিষয়ে আলোচনা হয়েছে।



