ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেন তিনি।
ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। ঈদের আনন্দ নিয়ে তারা ভোট দিচ্ছে। আমরা জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রিতি দিয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা দায়িত্ব নেয়ার পর থেকে বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘দুই-একটায় জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমাল হলেও তা তাৎক্ষণিকভাবে মেটানো হচ্ছে।’



