ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৩৬ জন গ্রেফতার

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করে। একই দিন তুরাগ থানা পুলিশও বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আরো ১১ জনকে আটক করে।

এর আগে, সোমবার শেরেবাংলা নগর থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন শ্রাবণী আক্তার (২২), মো: কামাল হোসেন (৪৮), মো: ফয়সাল (২৭), মো: সাগর (২৫), মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭), মো: মাহমুদ (২৪), মো: নুরুজ্জামান মিয়া (৪৫), মো: সাইফুল ইসলাম (২৬) ও শাহ জালাল (৩৬)।

অন্যদিকে মোহাম্মপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন মো: সাগর হোসেন ওরফে মতি (৩১), মো: সুমন হাওলাদার ওরফে সুমন (২৯), নিলিমা চৌধুরী বিউটি খাতুন (৪৫), মো: নয়ন (২২), মো: শাহ আলম (২৮), মো: সুমন (৩৮), খাজা নোমান (২৬), লিমন (২২), মো: রাকিব (২৪), মো: আশিক (২২), মো: রাসেল (৩০), মো: আশিক (২১), মো: আলম মিয়া (২৫), মো: জাকারিয়া (২৫), মো: জাবেদ ও মটু (৩৪) ও মো: রুবেল মিয়া (৩২)।

এছাড়া তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন আল-আমিন (৩২), বাবু (৩৬), সম্রাট (২৫), মাহমুদুল (২২), আলাউদ্দিন ওরফে কামরুল (৩২), সাকিব মিয়া (২৬), শফিকুল ইসলাম (৩৮), দুলাল মিয়া (৩৮), মো: মুকুল (৩৮), মো: সবুজ (৩০) ও মো: বিল্লাল হোসেন (৩১)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।