প্রধান উপদেষ্টার সাথে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ |ইন্টারনেট

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৩ জুন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে স্থানীয় সময় সকাল ৭টার দিকে লন্ডন পৌঁছান তিনি।