ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন তিনি।

অনলাইন প্রতিবেদক
ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী
ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী |নয়া দিগন্ত

জাতীয় ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি ক্রীড়াবিদদের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।

সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদরা নিয়মিত ভাতা পাবেন, যা তাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

এবারের কার্যক্রমের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’