ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো: আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো: আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজার কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো: হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বুধবার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



